পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর-নারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ হলো মানব জাতির জন্য একটি শ্রেষ্ঠ ইবাদত। আমাদের প্রত্যেকেরই হাজার ব্যস্ততার মাঝেও প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয় একাগ্রতা ও গভীর মনোযোগের সঙ্গে নামাজ আদায় করত।

সালাত-আদায়

নামাজ হলো আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের এক পবিত্র মাধ্যম ।মহানবী সাঃ নামাজে দাঁড়ালে তার হৃদয় আল্লাহর স্মরণে পরিপূর্ণ হয়ে উঠতো। তার নামাজ আমাদের শেখায় নামাজ শুধু শারীরিক কিছু কাজের সমষ্টি নয় বরং এটি মন আত্মা ও হৃদয় দিয়ে মহান আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করার এক মহান এবাদত।

পোষ্ট সূচিপত্র;পাঁচ ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ

অনেকেই প্রতিদিনের  নামাজের সঠিক সময় জানতে চান। বিশেষ করে ফজর, যোহর, আসর, মাগরিব ও এশার নামাজ কখন শুরু হয় এবং কখন শেষ হয়, তা জানা অত্যন্ত জরুরি। পাঁচ  ওয়াক্ত নামাজের  সময়সূচী, প্রতিটি নামাজের সময় নির্ধারণের নিয়ম এবং সময়মতো নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কেআলোচনা করাহল।

পাঁচ  ওয়াক্ত নামাজের নামঃ

১. ফজরের নামাজ

২. যোহরের নামাজ

৩. আসরের নামাজ

৪. মাগরিবের নামাজ

৫. এশার নামাজ

পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ রয়েছে।সূর্যের অবস্থান ও দিনের পরিবর্তনের কারণে নামাজের সময় প্রতিদিন কিছুটা পরিবর্তিত হয়।

পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী

নামাজের সময়সূচী নির্ভর করে আপনার অবস্থান, তারিখ এবং স্থানীয় সময়ের ওপর। নিচে প্রতিটি নামাজের সাধারণ সময় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

ফজরের নামাজের সময়

ফজর হলো দিনের প্রথম নামাজ। সুবহে সাদিক বা ভোরের  আলো ফোটার পর ফজরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যোদয়ের আগ পর্যন্ত থাকে। উল্লেখ্য ঋতু ভেদে প্রতিদিন নামাজের সময়ের সামান্য পরিবর্তন হয়।

  • ফজরের সময় সম্পর্কে মনে রাখুন:
  •  ফজরের ওয়াক্ত শুরু হয় সুবহে সাদিকের পর।
  •  সূর্যোদয়ের আগে ফজরের নামাজ আদায় করতে হয়।
  •   সূর্যোদয়ের সময় নামাজ পড়া থেকে বিরত থাকতে হয় 
  • রাজশাহী জেলায় এখন ফজর শুরু হচ্ছে ৪;৫২ AMএবং শেষ ৬;০৮AM

    যোহরের নামাজের সময়


যোহরের নামাজ সাধারণত দুপুরে আদায় করা হয়। সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে ঢলে পড়ার পর যোহরের ওয়াক্ত শুরু হয়।

দিনের কর্মব্যস্ত সময়ে অনেকেই যোহরের নামাজ আদায় করতে ভুলে যান বা দেরি করেন। কিন্তু কাজের পাশাপাশি নামাজের জন্য নির্দিষ্ট সময় রাখা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ।

সালাত-আদায়


যোহরের ওয়াক্ত আসরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত থাকে। তবে আসরের সময় নির্ধারণে মাজহাবভেদে কিছু পার্থক্য রয়েছে। রাজশাহী জেলায়  যোহর  শুরু হয়১১;৫০AM এবং শেষ আসরের ওয়াক্ত শুরুর আগ পর্যন্ত।


   আসরের নামাজের সময়


আসরের নামাজ বিকেলের দিকে আদায় করা হয়। যোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর আসরের সময় শুরু হয়। আসরের ওয়াক্তের শুরু নির্ধারণে হানাফি ও অন্যান্য মাজহাবের মধ্যে পার্থক্য রয়েছে।

আসরের নামাজ দিনের শেষ ভাগের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই বিকেলের কাজ, পড়াশোনা কিংবা বাইরে থাকার সময়ও নামাজের কথা মনে রাখা উচিত।

আসরের সময় সম্পর্কে মনে রাখুন:

   আসরের সময় প্রতিদিন এক থাকে না।
   স্থানীয় নামাজের সময়সূচী অনুসরণ করা ভালো।
   সূর্যাস্তের আগেই নামাজ আদায় করার ব্যাপারে সচেতন থাকতে হবে।
   রাজশাহী জেলায় আসরের নামাজ শুরু হয় ৩;৪৫PM এবং মাগরিবের আগ পর্যন্ত।

      মাগরিবের নামাজের সময়


সূর্যাস্তের পর মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের ওয়াক্ত তুলনামূলকভাবে সংক্ষিপ্ত।

মাগরিবের সময় অনেকেই ইফতার, রান্না, পারিবারিক কাজ কিংবা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। তাই আজান শোনার পর অযথা দেরি না করে নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া উচিত।

মাগরিবের ওয়াক্ত এশার ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। এই সময়ের মধ্যে নামাজ আদায় করতে হবে। রাজশাহী জেলায় মাগরিব শুরু হয়  ৫;৩১ PM এবং শেষ আকাশের লাল আভা দূর হওয়ার আগ পর্যন্ত প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট।

এশার নামাজের সময়

এশার নামাজ রাতে আদায় করা হয়। সন্ধ্যার পর আকাশের গোধূলির লাল আভা মিলিয়ে গেলে এশার ওয়াক্ত শুরু হয়। এর শেষ সময় সম্পর্কে ফিকহের ব্যাখ্যায় কিছু পার্থক্য রয়েছে; সাধারণভাবে সুবহে সাদিকের আগে পর্যন্ত এর ওয়াক্ত থাকে।

রাতের ঘুম কিংবা ব্যস্ততার কারণে এশার নামাজ যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখা উচিত। এশার নামাজের আযান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেওয়া ভালো। রাজশাহী জেলায় এশারের নামাজ  শুরু হয় ৬;৪৭PM

প্রতিদিনের নামাজের সঠিক সময় কীভাবে জানবেন?পাঁচ ওয়াক্ত নামাজের সঠিক সময় জানার জন্য কয়েকটি নির্ভরযোগ্য উপায় রয়েছে।

আরো পড়ুনঃ ব্লগের এ বাংলা পোস্ট করার নিয়ম

১. ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচী: বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত নামাজের সময়সূচী অনুসরণ করতে পারেন।

২. স্থানীয় মসজিদের আজান: আপনার এলাকার মসজিদে প্রচলিত নামাজের সময়সূচী জেনে নিতে পারেন।

৩. নির্ভরযোগ্য নামাজের অ্যাপ: মোবাইলে নামাজের সময় দেখার অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে অ্যাপে নিজের সঠিক অবস্থান, সময় অঞ্চল ও গণনার পদ্ধতি ঠিক আছে কি না, তা যাচাই করা জরুরি।

৪. অনলাইন সময়সূচী: নির্ভরযোগ্য ও হালনাগাদ ওয়েবসাইট থেকে নিজের জেলা বা শহরের নামাজের সময় দেখে নিতে পারেন।

মনে রাখবেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নামাজের সময় এক হয় না। একই শহরেও তারিখ ও ঋতু পরিবর্তনের

সময় মত নামাজ আদায়ের গুরুত্ব;

  নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে একজন মুসলিম আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করেন। সময়মতো নামাজ আদায় করা ইসলামী জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

সালাত-আদায়



নামাজের সময় ঠিক রাখার জন্য দৈনন্দিন রুটিন তৈরি করা যেতে পারে। মোবাইলে আজানের নোটিফিকেশন চালু রাখা, কাজের বিরতি নির্ধারণ করা এবং নামাজের জন্য পরিষ্কার স্থান প্রস্তুত রাখা উপকারী অভ্যাস।


কর্মব্যস্ততা, পড়াশোনা কিংবা ভ্রমণের মধ্যেও নামাজের সময় সম্পর্কে সচেতন থাকা উচিত। কোনো কারণে নামাজ ছুটে গেলে সেই কয় ওয়াক্ত নামাজ কাজা নামাজের নিয়ত করে পরে পড়ে দিতে হবে ।   


নামাজের নিষিদ্ধ সময়

ইসলাম ধর্মে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে তবে দিনের এমন কিছু সময় নির্দিষ্ট রয়েছে যে সময় কোন নামাজ পড়া বা সেজদা করা সম্পূর্ণ নিষিদ্ধ বা মাকরূহ সময় গুলো হল সূর্য উদয় মধ্য গগন এবং সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়া যাবে না।

শেষ কথা


পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী জানা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা—প্রতিটি নামাজের নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে। তাই প্রতিদিনের কাজের পাশাপাশি নামাজের সময় সম্পর্কে সচেতন থাকা এবং যথাসময়ে নামাজ আদায় করার চেষ্টা করা উচিত।

আমাদের প্রত্যেকেরই নিয়ম মত প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উচিত।; প্রতিদিন গোসল করলে যেমন আমাদের শরীর পরিষ্কার হয় তেমনি প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আমাদের অন্তর পবিত্র থাকে।

লেখক এর মন্তব্য

আপনার এলাকার সঠিক নামাজের সময় জানতে ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচী, স্থানীয় মসজিদের আজান অথবা নির্ভরযোগ্য নামাজের অ্যাপ অনুসরণ করুন। নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলুন এবং পরিবারের সদস্যদেরও নামাজের সময় সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করুন।


আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্রাইট কেয়ার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url